চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ : কেন্দ্রীয় সংসদের অনুমোদন
চাঁদপুর জেলা শাখার জন্য ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শনিবার (২ মে) কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে ইসমাইল পাটোয়ারীকে আহ্বায়ক এবং জিয়াউর রহমান সোহাগকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোরশেদ আলম বাহাদুর, মো. ইদ্রিস আলী মুন্না, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব ও মো. শাহাদাত হোসেন প্রিন্স।

কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে বলা হয়েছে।






