বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

নান্দনিক পরিবেশে মেডিকেল কলেজ, ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট করা হবে : এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৯:১৩ পিএম
নান্দনিক পরিবেশে মেডিকেল কলেজ, ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট করা হবে : এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের বরন অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর মেডিকেল কলেজের ব্যাচ-৮ (সেশন ২০২৫-২৬) এর পরিচিতির সভা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) দুপুর ১২টায় শহরের পৌর ভবনের ৪র্থ তলায় মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চাঁদপুর মেডিকেল কলেজ জেলার মানুষের জন্য এক বিরাট সৌভাগ্যের প্রতিষ্ঠান। এ কলেজ থেকে ইতোমধ্যে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা চিকিৎসক হিসেবে বের হয়ে গেছে এবং দ্বিতীয় ব্যাচ বর্তমানে ইন্টার্নশিপ সম্পন্ন করছে। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মেডিকেল কলেজটির সার্বিক উন্নয়নে জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই কলেজের জন্য নির্ধারিত জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নদীর পাড়ে অত্যন্ত নান্দনিক পরিবেশে মেডিকেল কলেজটির স্থাপনা গড়ে তোলা হবে। এটি শুধু একটি মেডিকেল কলেজই নয়; এখানে ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল এবং একটি নার্সিং ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করা হবে, যা এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Model Hospital

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই মেডিকেল কলেজে পড়াশোনা করা গৌরবের বিষয়। ভৌগোলিক অবস্থানের কারণে সারা দেশে চাঁদপুর ‘ইলিশের শহর’ হিসেবে পরিচিত; এখন চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও চাঁদপুর একটি পরিচিত নাম হয়ে উঠবে। উপস্থিত অভিভাবকদের উদ্দেশে তিনি বিনয়ের সাথে বলেন, আপনারা মনে করবেন চাঁদপুরে আপনাদের সন্তানের একজন অভিভাবক হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিক আছেন। যেকোনো সমস্যায় তাঁর কাছে গেলে তিনি সমাধানের চেষ্টা করবেন।

তিনি আরও জানান, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফর করবেন। সেদিন মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ উপলক্ষে তিনি সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহেলা নাজনীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

প্রজেক্টরের মাধ্যমে চাঁদপুর মেডিকেল কলেজের সার্বিক তুলে ধরেন চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ইনচার্জ) এবং সিএইচএমসি ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. হারুন-অর-রশিদ।

চাঁদপুর মেডিকেল কলেজের ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স বিভাগের প্রভাষক ডা. শুকতারা এ্যানি ও ফিউওলজি বিভাগের প্রভাষক ডা. মিঠু মালাকারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম পাটোয়ারী, ডা. মিজানুর রহমান।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাঈমুল হক ও জসিম উদ্দিন। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ৭ম ব্যাচের শিক্ষার্থী সিয়াম হোসেন, তানজিলা আলম এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জারিফ জাহিন হোসাইন, আছমা খানম।

অনুষ্ঠানে শুরুতে চাঁদপুর মেডিকেল কলেজের ব্যাচ-৮ সেশনের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝিসহ চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital