বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার: অটোরিক্সা ও মোটরসাইকেল উদ্ধার

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:১৮ পিএম
শাহরাস্তিতে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার: অটোরিক্সা ও মোটরসাইকেল উদ্ধার
শাহরাস্তিতে থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত দুইটি অটোরিক্সা, একটি অটোরিক্সার কর্তিত অংশ, পাঁচটি ব্যাটারি এবং একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই আরিফ হোসাইন ও এএসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ মে) বিকেল ৫টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘুঘুশাল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের শুরুতে মৃত আব্দুল মান্নানের বাড়ির পাশ থেকে চোর চক্রের মূল হোতা মোঃ ইউসুফ (৪০)-কে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাহাপুর বাগানবাড়ি ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—দুইটি সম্পূর্ণ অটোরিক্সা, একটি অটোরিক্সার কাটা অংশবিশেষ, পাঁচটি অটোরিক্সার ব্যাটারি এবং একটি লাল-কালো রঙের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অটোরিক্সা ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিল।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং চুরি-ছিনতাই প্রতিরোধে শাহরাস্তি থানা পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি ইতোমধ্যে জোরদার করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital