বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরে ফ্ল্যাট বাড়িতে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৫৫ পিএম
চাঁদপুর শহরে ফ্ল্যাট বাড়িতে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

চাঁদপুর শহরের পালপাড়া শান্তিধারা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র সুকৌশলে ঘরের ভেতর প্রবেশ করে স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে গেছে।

গত ৩০ মে রাতের কোন এক সময়ে স্থানীয় মোঃ মজিবুর রহমানের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া নূর মোহাম্মদের বসত ঘরে এই ঘটনা ঘটে। এতে খেটে-খাওয়া একটি মধ্যবিত্ত পরিবার অনেকটা নিঃস্ব হয়ে পড়েছে।

এ বিষয়ে গত ৩ মে রাতে ভুক্তভোগী নূর মোহাম্মদের স্ত্রী ঝর্না বেগম চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি জানান, অনেকদিন ধরে তারা চাঁদপুর শহরের পালপাড়া শান্তিধারা আবাসিক এলাকার স্থানীয় মোঃ মজিবুর রহমানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। ওই বিল্ডিংয়ে তারাসহ ৩টি ভাড়াটিয়া পরিবার রয়েছেন।

গত ৩০ এপ্রিল তিনি পরিবারের সদস্যদের নিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। পরের দিন সকালে পার্শ্ববর্তী বাড়ির দারোয়ান তাকে ফোন করে জানায়, তাদের ঘরে দরজার তালা খোলা। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে এসে ঘরের আসবাবপত্র এলোমেল এবং আলমারির ড্রয়ারগুলো খোলা অবস্থায় দেখতে পান।

Model Hospital

ঝর্না বেগম আরো জানান, তাদের অনুপস্থিতির কোন এক সময়ে চোরের দল সুকৌশলে ঘরের ভেতর প্রবেশ করে। তারা ঘর থেকে প্রায় দেড় ভরী ওজনের স্বর্ণের চেইন, আংটি, একজোড়া কানের দুল, দুটি নাকফুল এবং মেয়ের জামাইর বিদেশে যাওয়ার জন্য গচ্ছিত রাখা সাড়ে ৩ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital