বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কর্মীদের পছন্দের শীর্ষে শামসুদ্দীন খাঁন নূর, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:১৮ পিএম
কর্মীদের পছন্দের শীর্ষে শামসুদ্দীন খাঁন নূর, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শামসুদ্দীন খাঁন নূর। বর্তমানে তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও পরিশ্রমী সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নূর। তার এই ধারাবাহিক কার্যক্রমই তাকে নেতাকর্মীদের আস্থার জায়গায় নিয়ে গেছে।

তৃণমূলের একাধিক নেতা-কর্মী জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের জন্য প্রয়োজন একজন গ্রহণযোগ্য, সক্রিয় ও দূরদর্শী নেতৃত্ব। সেই বিবেচনায় শামসুদ্দীন খাঁন নূরকে তারা সভাপতি পদে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। ইতোমধ্যে তার পক্ষে বিভিন্ন মহলে আলোচনা জোরালো হয়েছে।

নেতাকর্মীরা আরও বলেন, আসন্ন কমিটিতে শামসুদ্দীন খাঁন নূরকে সভাপতি পদে দায়িত্ব দেওয়া হলে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে। তার নেতৃত্বে দলীয় কার্যক্রমে নতুন গতি আসবে এবং তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে ঐক্য, উদ্দীপনা ও অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে—এমনটাই প্রত্যাশা তাদের।

Model Hospital

সার্বিকভাবে, তৃণমূলের আস্থা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের সক্রিয়তার সমন্বয়ে শামসুদ্দীন খাঁন নূর এখন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সম্ভাব্য নেতৃত্বের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।