বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ: ইতালি প্রবাসীর বক্তব্য

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:২০ এম
ফেসবুকে অপপ্রচারের অভিযোগ: ইতালি প্রবাসীর বক্তব্য
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে গণমাধ্যমকর্মীদের সামনে লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন ইতালি প্রবাসী আলাউদ্দিন।
সোমবার (৪ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি পৌর সদরে তিনি এ বক্তব্য দেন এবং এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।আলাউদ্দিন উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের মিয়াজি বাড়ির মৃত সেকান্দর আলীর ছেলে।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একই গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে সুমন আহমেদ গত ৩ মে একটি ফেসবুক আইডি ও পেজ ব্যবহার করে প্রকৃত তথ্য গোপন রেখে তার ও তার পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছেন।
তিনি বলেন, ফেসবুকে প্রচারিত খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এতে আমার ও আমার পরিবারের সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
ঘটনার পটভূমি তুলে ধরে আলাউদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে ইতালিতে ব্যবসা পরিচালনা করছেন। প্রায় এক বছর আগে সুমন আহমেদকে কাজের জন্য ইতালিতে নিয়ে যান। সে সময় সুমন তার বড় ভাই ফখর উদ্দিনের বাসায় যাতায়াত করতেন। এ সুযোগে সুমনের সঙ্গে তার বড় ভাইয়ের স্ত্রী নাছিমার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “বিষয়টি প্রমাণসহ প্রকাশ পাওয়ার পর সুমন আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ টাকা, আত্মসাৎ করে এবং আমার ভাইয়ের স্ত্রীকে নিয়ে আত্মগোপনে চলে যায়। বর্তমানে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজছে।”
আলাউদ্দিন জানান, ঘটনার পর পারিবারিক ও সামাজিক সম্মান রক্ষার্থে তিনি ও তার বড় ভাই দেশে ফিরে আসেন। দেশে এসে বিষয়টি সুমনের পরিবারকে জানালে তারা উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে। তার অভিযোগ, গত ২৩ এপ্রিল রাতে বাচ্চু মিয়া, শাহাদাৎ হোসেনসহ ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি দোয়ানী বাড়ির সামনে তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তিনি মামলা দায়ের করলে পুলিশ বাচ্চু মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
তিনি দাবি করেন, এসব ঘটনা আড়াল করতেই পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সুমনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পরকীয়ার বিষয়টি স্বীকার করেন এবং জানান, এ কারণে তাকে তালাক দেওয়া হয়েছিল। পরবর্তীতে স্থানীয় সালিশের মাধ্যমে মোবাইল ফোনে পুনরায় তাদের বিয়ে সম্পন্ন হয়।
এছাড়া আলাউদ্দিন অভিযোগ করেন, ইতালিতে তার ব্যবসা সংক্রান্ত বিরোধ রয়েছে ওয়ারুক বাজার এলাকার এক রাজনৈতিক নেতার ভাই, ইতালি প্রবাসী মাইনুলের সঙ্গে। “ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মাইনুলের প্ররোচনায় সুমন ও তার সহযোগীরা আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে,—বলেন তিনি।
তিনি আরও বলেন, ইতালিতে কিশোরী ধর্ষণ, ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিকে খুঁজছে পুলিশ’—এই শিরোনামে আমার বিরুদ্ধে যে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।”
এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপপ্রচার বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital