বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আব্দুল্লাহ আল মামুনকে চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:১২ পিএম
আব্দুল্লাহ আল মামুনকে চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সংবর্ধনা

চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন ২০২৬–২৭ রোটাবর্ষে প্রশাসন সহকারী সমন্বয়ক (সহকারী গভর্নর পদমর্যাদার সমতুল্য) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

রোটারি ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫ বাংলাদেশ-এর কান্ট্রি সমন্বয়ক পিডিজি ড. ইশতিয়াক জামান কর্তৃক ২০২৬–২৭ রোটাবর্ষে প্রশাসন সহকারী সমন্বয়ক (সহকারী গভর্নর পদমর্যাদার সমতুল্য) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা জানিয়েছে ক্লাবের সদস্যবৃন্দ।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় রোটারি ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাপ্তাহিক সভায় ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সভায় উপস্থিত সদস্যরা বলেন, রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুনের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের জন্য নয়, বরং সমগ্র চাঁদপুরের রোটারি অঙ্গনের জন্য একটি গৌরবের অর্জন। তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, নেতৃত্বগুণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই এই নিয়োগ এসেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন বলেন, এই সম্মান ও ভালোবাসা তাঁর জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তিনি ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন দায়িত্ব তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করবেন। একইসাথে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং রোটারির আদর্শ “সার্ভিস অ্যাবাভ সেলফ” বাস্তবায়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Model Hospital

সাপ্তাহিক সভাটি এক অনাড়ম্বর কিন্তু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে সদস্যরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁদের সভাপতির এই সাফল্য উদযাপন করেন।

এদিকে, রোটারি ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫ বাংলাদেশ-এর ২০২৬–২৭ রোটাবর্ষ পরিচালনার জন্য আগামী ২৩ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন, ফার্মগেট (খামারবাড়ি) একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে দেশের সকল রোটারি ক্লাবের সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার, ক্লাব অফিসিয়াল এবং ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আসন্ন রোটাবর্ষের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital