বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

“জীবন একটি পরীক্ষা, আল্লাহকে খুশি করাই মুমিনের লক্ষ্য” : ছারছীনার পীর ছাহেব

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:১৭ পিএম
“জীবন একটি পরীক্ষা, আল্লাহকে খুশি করাই মুমিনের লক্ষ্য” : ছারছীনার পীর ছাহেব

আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা শরীফের পীর ছাহেব মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেছেন, আল্লাহ তায়ালা মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। তিনি আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন, কিন্তু এই জীবন ক্ষণস্থায়ী, একসময় সবাইকে মহান আল্লাহর কাছেই ফিরে যেতে হবে।

তিনি বলেন, “আল্লাহ আমাদের এ জীবন দিয়েছেন এটা দেখার জন্য কে কত ভালো কাজ করে, কে কত ভালো মানুষ হতে পারে এবং কে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। একইসঙ্গে আল্লাহ এটাও দেখেন, আমাদের আমলগুলো তাঁর সন্তুষ্টির জন্য, নাকি লোক দেখানোর জন্য।”

মঙ্গলবার (৫ মে) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজার ঈদগাহ ময়দানে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর ছাহেব আরও বলেন, একজন প্রকৃত মুমিন সব ভালো কাজ আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করে এবং মন্দ কাজ থেকে বিরত থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এমনকি কাউকে এক গ্লাস পানি পান করানোর মতো ছোট আমলও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তাহলে তা নাজাতের কারণ হতে পারে।

Model Hospital

তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, “আমাদের প্রতিটি কাজের পুরস্কার ও শাস্তি আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত হবে। তাই আমাদের উচিত প্রতিটি কাজ আন্তরিকতার সাথে করা।”

বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এই মাহফিলে আরও বক্তব্য রাখেন মাওলানা হাফেজ শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ এবং মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব প্রমুখ।

মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।