শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ, ১১ হাজার টাকা জরিমানা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২০ পিএম
চাঁদপুরে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ, ১১ হাজার টাকা জরিমানা

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর জেলার কুমিল্লা রোড এলাকায় মঙ্গলবার (৫ মে) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশ সদস্যরা সক্রিয় সহায়তা প্রদান করেন।

অভিযানকালে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ৬(১) ধারা লঙ্ঘনের দায়ে ১টি আইডি পরিবহন ও ৪টি বোগদাদ পরিবহনসহ মোট ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব যানবাহন থেকে সর্বমোট ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে ৫টি পরিবহনকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া অভিযানের সময় বিভিন্ন যানবাহনে শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয় এবং চালকদের শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করা হয়।

Model Hospital

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, “শব্দদূষণ এখন নীরব ঘাতকে পরিণত হয়েছে। এটি মানুষের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মানসিক চাপ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ঘুমের ব্যাঘাতসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের জন্য অতিরিক্ত শব্দ অত্যন্ত ক্ষতিকর। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের মূল লক্ষ্যই হলো মানুষকে এই অদৃশ্য কিন্তু মারাত্মক দূষণ সম্পর্কে সচেতন করা এবং সবাইকে শব্দদূষণ প্রতিরোধে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা।

তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় হাইড্রোলিক হর্নের ব্যবহার, যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টি, নির্মাণকাজে অনিয়ন্ত্রিত যন্ত্রপাতির ব্যবহার—এসবই শব্দদূষণের প্রধান উৎস। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব।

পরিবেশ অধিদপ্তর নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে গণপরিবহন চালক, মালিক ও সাধারণ জনগণকে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা মেনে চলার আহ্বান জানান তিনি।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital