বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইমাম শাহী জামে মসজিদের মাওলানা আব্দুল্লাহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:১২ পিএম
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইমাম শাহী জামে মসজিদের মাওলানা আব্দুল্লাহ

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুর জেলা কার্যালয়ে বুধবার (৬ মে ২০২৬) দিনব্যাপী জেলা শ্রেষ্ঠ ইমাম বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।

এতে দু ক্যাটাগরিতে ৬জনকে নির্বাচিত করা হয়। এর আগে উপজেলা পর্যায়ে তিনজন করে নির্বাচিত হয়ে ২৪জন জেলা পর্যায়ে অংশ নেন।

চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মো. আব্দুল্লাহ ‘ক’ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন। তিনি হাইমচর কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ।

তিনি ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা থেকে ২০০৩ সালে কামিল হাদিস বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন এবং ওই বছরই ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ঢাকা  ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে ইমাম প্রশিক্ষণ করেন। এছাড়া ঢাকা সিদ্ধেশ্বরী কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

Model Hospital

উল্লেখ্য, জেলার শ্রেষ্ঠ ইমামরা বিভাগীয় পর্যায়ে অংশ নিতে চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অংশ নিবেন। পরবর্তীতে জাতীয় পর্যায়ে তিনজনকে নির্বাচিত করা হবে। জাতীয় পর্যায়ে নির্বাচিতদের নগদ পঁচিশ হাজার টাকা এবং ক্রেস্টসহ বিদেশে ভ্রমণের ব্যবস্থা করা হয় ধর্ম মন্ত্রণালয় থেকে।

এদিকে মাওলানা মো. আব্দুল্লাহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এই সম্মান দ্বীনের একজন দাঈ হিসেবে তার দায়িত্ব আরও বেড়ে গেলো বলে তিনি মনে করেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital