বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে  মাদক ব্যবসায়ী ও পলাতক আসামিসহ গ্রেপ্তার-১৭

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৪৫ পিএম
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে  মাদক ব্যবসায়ী ও পলাতক আসামিসহ গ্রেপ্তার-১৭

পলাতক আসামি ও মাদক ব্যবসায়ীসহ ১৭ জন।

​চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও পরোয়ানা তামিল অভিযানে মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। অভিযানে ৪৮ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​​থানা সূত্রে জানা যায়,  গত ০৬ ও ০৭ মে বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মধুপুর থেকে ১০ পিস ইয়াবাসহ রাম প্রসাদ (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।পৃথক অভিযানে সাচার থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ সোহাগ (২৬) এবং প্রসন্নকাপ এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ইয়াছিন বকাউলকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে এসআই সোহেল খানের নেতৃত্বে দোজানা এলাকা থেকে ৩৮ পিস ইয়াবাসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মোঃ রবিউল ইসলাম রনি (৩০), রাসেল (২৫), ইমন (১৯) এবং মোঃ নাঈম (২০)। এসআই রুহুল আমিনের অভিযানে পূর্বের মাদক মামলার পলাতক আসামী মোঃ কামরুল হাসানকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪টি মামলা রুজু করা হয়েছে।

Model Hospital

​​একই সময়ে থানার বিভিন্ন কর্মকর্তার ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত পৃথক অভিযানে জিআর ও নন-জিআর পরোয়ানাভুক্ত আরও ৯ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন, ফজর আলী (৭৫), মোসাঃ ছালমা বেগম (২৫), মোঃ সোহাগ (৩২), রাম প্রসাদ চন্দ্র সাদ (৪৪), সজিব (২৫), মোঃ মামুন হোসেন (২৩), মোঃ মোজাম্মেল (৪৪), মোসাঃ ফাতেমা বেগম এবং মোঃ সোহাগ ওরফে মানিক (২৩)। তাদের বিরুদ্ধে মারামারি, চুরি ও মাদকসহ বিভিন্ন ধারায় আদালতের পরোয়ানা ছিল।

এ ব্যাপারে ​কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital