বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মিলাদ ও ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে ‘আলোর দিশারী সামাজিক সংগঠন’র অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:০০ পিএম
মিলাদ ও ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে ‘আলোর দিশারী সামাজিক সংগঠন’র অফিস উদ্বোধন

আলোর দিশারী সামাজিক সংগঠনের অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত করছেন আলীগঞ্জ মাদ্দাহ খাঁ (র.) জামে মসজিদের খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।

মিলাদ-কিয়াম, দোয়া এবং গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে ‘আলোর দিশারী সামাজিক সংগঠন’ নামে একটি সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে।

চাঁদপুর শহরের ওয়্যারলেস  মুন্সিবাড়ি রেল গেইট সংলগ্ন এলাকায় (পৌর ১৩নং ওয়ার্ড) এই অফিস উদ্বোধন হয়।

শুক্রবার (৮ মে ২০২৬) সন্ধ্যায় অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জের আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (র.) জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ফজলুল কাদের বাগদাদী। তিনি মিলাদ, দোয়া ও মুনাজাতও পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্লাহ।

Model Hospital

স্থানীয় গণ্যমান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরিফ ইকবাল লিটু তালুকদার, নূর মোহাম্মদ রনি, মো. হাবিব খলিফা ও মামুন কাজী।

অনুষ্ঠান পরিচালনা করেন আলোর দিশারী সামাজিক সংগঠনের কর্ণধার আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য

শাহআলম পাটওয়ারীসহ অন্যরা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মুন্সি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা তোফায়েল খান। পরে উপস্থিত কয়েকজনের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital