বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী পালিত

স্কুলগুলো থেকে রবীন্দ্র সংগীত চর্চা করে তাদেরকে পুরস্কৃত করতে হবে : এমপি মানিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:১৩ পিএম
স্কুলগুলো থেকে রবীন্দ্র সংগীত চর্চা করে তাদেরকে পুরস্কৃত করতে হবে : এমপি মানিক

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি'র আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ‘ব্যক্ত হোক জীবনের জয়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠান শুক্রবার (৮ মে ২০২৬ খ্রি.) বিকেল ৪টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, আমি ১৭বছর পর কোন রবীন্দ্র অনুষ্ঠানে আসলাম। শহরের স্কুলগুলো থেকে শিশু শিল্পী যারা আছে তাদেরকে রবীন্দ্র সংগীত চর্চা করে তাদের প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করতে হবে। আমার যখন সাংস্কৃতিক কর্মীদের সাথে বসার সৌভাগ্য হয়েছে, তখন দেখেছি তাদের উৎসাহ। শিল্প কলা একাডেমিকে কিভাবে সুন্দর করা যায় সেদিকে ডিসি মহোদয় দেখবেন। আমি আজকের আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম সামিউল হক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর এসিল্যান্ড বাপ্পী দত্ত রণি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ।

Model Hospital

আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি শরীফ চৌধুরী,বিশিষ্ট নাট্যকার লিটন ভূইয়া, চাঁদপুর রবীন্দ্র পরিষদের সভাপতি সাংবাদিক ফারুক আহম্মেদ, সাহিত্য একাডেমির মহাপরিচালক সাংবাদিক কাদের পলাশ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ,দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু ,সাবেক কাউন্সিলার বিএনপির নেতা ডিএম শাহাজাহানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবোশন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital