বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবের কলাকান্দা ইউনিয়নে বিট পুলিশিংয়ের অভিযোগ বক্স স্থাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:১৪ পিএম
মতলবের কলাকান্দা ইউনিয়নে বিট পুলিশিংয়ের অভিযোগ বক্স স্থাপন
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় অপরাধ দমন ও সাধারণ মানুষের অভিযোগ সহজে গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অভিযোগ/তথ্য বক্স স্থাপন করা হয়েছে। এই বক্সের মাধ্যমে নাগরিকরা নাম-পরিচয় গোপন রেখেও তথ্য বা অভিযোগ প্রদান করতে পারবে।
শুক্রবার বিকেলে কলাকান্দা ইউনিয়ন প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন- কলাকান্দা বিট পুলিশের দায়িত্বে থাকা এসআই রেজাউল করিম।
কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন মোল্লা, সমাজসেবক ডাঃ আবু মুসা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, কমিউনিটি পুলিশিং নেতা আল আমিন দেওয়ান, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মুসলিম প্রধান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাঁতী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মাল, ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন, উপজেলা ছাত্রদলের মিজানুর রহমান ঢালী, আবুল খায়ের রানা।
আরো উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মোস্তফা বেপারী, ফয়েজ তাঁতী, আজহারুল ইসলাম”সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।