বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেফতার ৫

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:০৭ পিএম
ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেফতার ৫
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এসআই মো. আরিফুর রহমান সরকার, এসআই হুমায়ূন কবির, এসআই আশরাফুল আলম, এসআই শফিকুল ইসলাম, এসআই মো. জাকির হোসেন এবং এএসআই জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম থেকে মিরাজ হোসেন (২১), শাশীয়ালী এলাকা থেকে ইমাম হোসেন (৩৫), পূর্ব এখলাশপুর এলাকা থেকে জুয়েল রানা (৪৩) এবং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন থেকে আল আমিন (২৫) কে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, জিআর পরোয়ানাভুক্ত আসামি মফিজ উল্লাহকে রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব গাব্দেরগাঁও এলাকার পুরাতন বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, “চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজের সর্বস্তরের মানুষ সহযোগিতা করলে খুব দ্রুত সময়ের মধ্যেই অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital