বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ সংক্ষিপ্ত সফরে চাঁদপুর আসছেন পীর সাহেব চরমোনাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:১৫ পিএম
আজ সংক্ষিপ্ত সফরে চাঁদপুর আসছেন পীর সাহেব চরমোনাই

আজ ১০মে রবিবার সংক্ষিপ্ত এক সফরে চাঁদপুর আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

শনিবার দ্বীনি সংগঠনের (বাংলাদেশ মুজাহিদ কমিটি) চাঁদপুর জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সংক্ষিপ্ত এই সফরে পীর সাহেব চরমোনাই ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময়, এছলাহী মাহফিল, ইসলামী আন্দোলন, দ্বীনি সংগঠন ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের বিভিন্ন তারবী’আত মূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

এদিন রবিবার বিকাল তিনটায় চাঁদপুর পৌর বাসস্ট্যান্ড জামে মসজিদে ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময় ও এছলাহী বয়ান পেশ করবেন।

Model Hospital

পরে বাদ এশা থেকে তরিকার সকল মুজাহিদগণ মাসিক এস্তেমা, তাহাজ্জুতের আমল ও সব গুজারিতে মসজিদে রাত্রি যাপন করবেন। সোমবার মসজিদে বাদ ফজর পীর সাহেব হুজুরের সংক্ষিপ্ত বয়ান ও জিকিরের মাধ্যমে এই ইসলাহী মাহফিল সমাপ্ত হবে।

পীর চরমোনাই-এর সফরকে কেন্দ্র করে দায়িত্বশীল পর্যায়ে তারবী’আত মূলক কার্যক্রম ও ইসলাহী মাহফিলে সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, দ্বীনি সংগঠনের (বাংলাদেশ মুজাহিদ কমিটি) চাঁদপুর জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital