বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাল দলিলে ভাই-বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:১৭ পিএম
চাঁদপুরে জাল দলিলে ভাই-বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

চাঁদপুরে আপন সহোদর ভাই কতৃক জাল দলিলের মাধ্যমে অন্য ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের গুণরাজদী এলাকার বঙ্গবন্ধু সড়কে। এ ঘটনায় ৫ মে ভুক্তভোগী ভাই-বোনদের পক্ষ থেকে ছোট ভাই মো. শফিকুর রহমান ভূঁইয়া চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসন এবং চাঁদপুর সদর আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক-এর কাছে সুবিচার প্রার্থনা করেছেন।

থানায় দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গুণরাজদী এলাকার মৃত ইদ্রিস আলী ভূঁইয়া ও মনুজা বেগমের ৪ ছেলে ও ৪ মেয়ে। বাবা-ময়ের মৃত্যুর পর সব সন্তানরাই ওয়ারিশ সূত্রে করতে সম্পত্তি পেয়েছেন। তাদের এক ভাই আব্দুল লতিফ ভুইয়া নিজের সম্পত্তি বিক্রি করে জাল দলিলের মাধ্যমে অন্য ভাই-বোনদের সম্পত্তি আত্মসাত করেছেন।

এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি বিষয়টি চাঁদপুর সদর এসিল্যান্ডকে অবহিত করেন। পরবর্তীতে এসিল্যান্ড সকল কাগজপত্র যাচাই-বাছাই করে তাদের পক্ষে রায় দেন। এ রায় অমান্য করে আব্দুল লতিফ ভুইয়া গত এক মাস ধরে রাতের আঁধারে বহিরাগতদের নিয়ে ওই সম্পত্তি দখল করছেন।

Model Hospital

ভুক্তভোগী মো. শফিকুর রহমান ভূঁইয়া এবং হাবিবুর রহমান ভূঁইয়া অভিযোগ করে বলেন, আমাদের ভাই আব্দুল লতিফ ভুইয়া স্থানীয় বিএনপি নেতা মাইনুদ্দিন মানিকের নেতৃত্বে আমাদের প্রতি এই জুলুম করছে। তারা বহিরাগতদের নিয়ে আমাদের ভয়ভীতি ও হয়রানির করছে। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে চাঁদপুরের প্রশাসনের পাশাপাশি আমাদের সদর আসনের এমপি শেখ আহমেদ মানিক সাহেবের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital