বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি ও একাধিক মামলার আসামি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:৫৩ পিএম
শাহরাস্তিতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি ও একাধিক মামলার আসামি আটক
শাহরাস্তিতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি ও একাধিক মামলার আসামি আটক
 শাহরাস্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ১০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং নিয়মিত মামলাসহ বিভিন্ন অভিযোগে আরও দুই আসামিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। শনিবার (০৯ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিঠুন দাস, এএসআই (নিঃ) এরশাদ মিয়া ও সঙ্গীয় ফোর্স ইছাপুরা বাজার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ইছাপুরা (সর্দার বাড়ী) এলাকার মোঃ স্বপন (৩৫) কে তার হেফাজতে থাকা ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি মৃত আকমত আলীর ছেলে।
একই দিনে পৃথক আরেক অভিযানে এসআই (নিঃ) মোঃ খায়রুল আলম, এএসআই (নিঃ) শহীদুল্লাহ ও সঙ্গীয় ফোর্স ইছাপুরা এলাকার গুলপুরা-ওয়ারুক সড়কের পাটোয়ারী বাড়ির সামনে অভিযান চালিয়ে ইছাপুরা (নোয়া বাড়ী) এলাকার মোঃ খোকন (৪৮) কে ৫১ পিস ইয়াবাসহ আটক করেন। তিনি মহিন উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে, নিয়মিত মামলার আসামি মোঃ দেলোয়ার হোসেন (৬৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসআই (নিরস্ত্র) আইয়ুব খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে রায়শ্রী উত্তর ইউনিয়নের খামপাড় (মসজিদ বাড়ী) এলাকা থেকে আটক করেন। তার বিরুদ্ধে পেনাল কোডের একাধিক ধারায় মামলা চলমান রয়েছে।
অন্যদিকে, জিআর-২১/২০২২ মামলায় ১ বছর ১ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ স্বপন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এএসআই (নিঃ) মোঃ শহীদুল্লাহ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। পরবর্তীতে তাকেও আদালতে সোপর্দ করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, “মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে শাহরাস্তি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital