বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ডে বিএনপির মতবিনিময় সভা

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:০১ পিএম
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ডে বিএনপির মতবিনিময় সভা
আগামী ১৬ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলা শহর ও সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটে আগমন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারই অংশ হিসেবে সোমবার (১১ মে) বিকাল ৫টায় মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মফিজ খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী।
ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনির পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জসিম উদ্দিন মেহেদী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য বাকের খন্দকার, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, জেলা মহিলা দলের পরিবার ও মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শাহেরা আক্তার হিরু, ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নাছির হাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সদস্য আবুল বাশার বাছির পাটওয়ারী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, সাধারণ সম্পাদক অলিউল্লাহ বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদল নেতা রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান, সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সহ সভাপতি শরীফ হোসেন বৈদ্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, ওয়াসিম হাজী, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরজু আহমেদ ফুটন, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।