বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: অসহায় মানুষের পাশে “হাজীগঞ্জ ভাই ব্রাদার কল্যাণ সংগঠন”

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:২৬ এম
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: অসহায় মানুষের পাশে “হাজীগঞ্জ ভাই ব্রাদার কল্যাণ সংগঠন”

মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছে হাজীগঞ্জের একঝাঁক তরুণ। তাদের উদ্যোগে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন “হাজীগঞ্জ ভাই ব্রাদার কল্যাণ সংগঠন”। ২০২৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ইতোমধ্যে মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

জানা যায়, হাজীগঞ্জ উপজেলার একদল উদ্যমী ও সমাজসেবামূলক চিন্তাধারার তরুণ বন্ধুর সমন্বয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই তারা সমাজের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের সদস্যরা নিজেদের ব্যক্তিগত আয় থেকে প্রতি ঈদ ও বিশেষ সময়ে নির্দিষ্ট একটি অংশ সংগঠনের তহবিলে জমা করেন। সেই অর্থ দিয়েই পরিচালিত হচ্ছে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে রোজার বাজার সামগ্রী বিতরণ করা হয়। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে সংগঠনের সদস্যরা ছুটে যান বিভিন্ন অসহায় পরিবারের দ্বারে দ্বারে। এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে অনেক পরিবারের মুখে হাসি ফোটায় সংগঠনটি। স্থানীয়দের মতে, তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক।

সংগঠনের সদস্যরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। তারা চান, সমাজের বিত্তবান ও সচেতন তরুণরাও যেন এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসে। সংগঠনের এক সদস্য বলেন, “আমরা চাই সমাজের কেউ যেন অভাবের কারণে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় তৃপ্তি।”

Model Hospital

তারা আরও জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় পরিবারের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কোরবানির মাংস বিতরণ, খাদ্যসামগ্রী প্রদান এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে সংগঠনটি।

শুধু ঈদ বা ধর্মীয় উৎসব নয়, ভবিষ্যতে শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি এবং দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও রয়েছে সংগঠনটির। তরুণদের এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় সচেতন মহলের নজর কাড়তে সক্ষম হয়েছে।

স্থানীয় সমাজসেবক ও সচেতন নাগরিকরা মনে করছেন, বর্তমান সময়ে যখন অনেক তরুণ প্রযুক্তি ও বিনোদনের জগতে সীমাবদ্ধ হয়ে পড়ছে, ঠিক তখন “হাজীগঞ্জ ভাই ব্রাদার কল্যাণ সংগঠন”-এর মতো সংগঠনগুলো সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে। তাদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতে বৃহত্তর সামাজিক আন্দোলনে রূপ নিতে পারে এবং অসহায় মানুষের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।

মানবতার সেবায় তরুণদের এই মহৎ উদ্যোগ সত্যিই সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।