বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে মেয়র প্রার্থী জাকির মজুমদারের নতুন প্রস্তাবনা

জাকির মজুমদার প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৫৮ এম
হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে মেয়র প্রার্থী জাকির মজুমদারের নতুন প্রস্তাবনা

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমনকে স্বাগত জানাই। এই উপলক্ষ্যে দুটি জনবান্ধব ও জনগুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপণ করছি।

আশা করছি, প্রস্তাবনা দুটি বাস্তবায়নে এবং প্রয়োজনীয় বরাদ্দ মঞ্জুর করতে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক মহোদয় বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোছরে আনবেন।

হাজীগঞ্জ শহরের মুল অংশের যানজট নিরসনে শহরের উত্তরে রেললাইন ঘেঁসে বাইপাস সড়ক নির্মাণ করা যেতে পারে। আর দক্ষিণে ডাকাতিয়া নদীর তিরঘেঁষে ওয়াকওয়ে নির্মাণসহ ছোট যানচলাচল উপযোগী সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া যেতে পারে। অপরদিকে হাজীগঞ্জ বাজারের হকারদের পুনর্বাসনে পৌর হকার্স মার্কেটটিকে বৃহত আকারে বহুতল ভবনে রূপান্তর করার উদ্যোগ নেয়া যেতে পারে।

প্রস্তাবনার প্রথম অংশ হলো- আলীগঞ্জ ব্রিজের পশ্চিম পাশ থেকে উত্তরের দিকে রেল লাইন ঘেঁষে মিঠানিয়া খাল হয়ে মিঠানিয়া পুলের পশ্চিম পাশ পর্যন্ত এই বাইপাস সড়ক নির্মাণ করা যেতে পারে। এতে বাজারের ওপর ভারি যানবাহনের চাপ কমবে। তবে বাইপাস সড়কে যাত্রাবিরতির স্থান নির্ধারণ এবং মূল শহরের সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ করা গেলে মানুষের যাতায়াত এবং পণ্যবাহী পরিবহণের চলাচল সহজ হবে।

Model Hospital

প্রস্তাবনার দ্বিতীয় অংশ হলো- আলীগঞ্জ ব্রিজের পশ্চিম পাড় থেকে ডাকাতিয়া নদীর পাড়ঘেঁষে বলাখাল-রামচন্দ্রপুর ব্রিজ পর্যন্ত ওয়াকওয়েসহ ছোট যান (সিএনজিচালিত, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান) চলাচল উপযোগী একটি বাইপাস সড়ক নির্মাণ করা যেতে পারে।

প্রস্তাবনার তৃতীয় অংশ হলো- বর্তমান পৌর হকার্স মার্কেটের জায়গাটিতে বড় আকারে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। নিচতলায় মাছ-মাংস, তরকারী এবং ফলের দোকান ও আড়তের জন্য বরাদ্দ রেখে দ্বিতীয় তলা থেকে বিভিন্ন পণ্যভিত্তিক মার্কেট চালুর ব্যবস্থা করা। এতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ভাসমান হকার পুনর্বাসনেও সহজ হবে। একইসঙ্গে বড় আকারের কমিউনিটি বা কনভেনশন সেন্টার তৈরি করা যেতে পারে। যাতে পৌরবাসী বিয়েসহ যেকোনো অনুষ্ঠানে স্বল্প ভাড়ায় তা ব্যবহার করতে পারে।

আশা করছি, হাজীগঞ্জ শহরের উত্তর ও দক্ষিণ দিকে রেললাইন ঘেঁষে বাইপাস, ডাকাতিয়া নদীর তিরঘেঁষে ওয়ার্কওয়েসহ ছোট যান চলাচল উপযোগী সড়ক নির্মাণ করা গেলে যানজট নিরসন হওয়ার পাশাপাশি শহরের শ্রীবৃদ্ধিও ঘটবে। অবসরে হাটা-চলা ও বিনোদন স্পট পাবে শহরবাসী।

-জাকির মজুমদার
মেয়র পদ প্রার্থী,
হাজীগঞ্জ পৌরসভা, হাজীগঞ্জ, চাঁদপুর।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital