বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:২৩ পিএম
জমকালো আয়োজনে চাঁদপুরে এশিয়া পোস্টের উদ্বোধন

এশিয়া পোস্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিবৃন্দ।

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চাঁদপুরে নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’ এর  উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১১ মে) বিকেলে টেস্টি হাট চাইনিজ রেস্টুরেন্টে আলোচনাসভা,কেক কাটা এবং বৃক্ষরোপনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এশিয়া পোস্ট এর উদ্বোধন করা হয়।
দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. আক্তার হোসেন ও এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি আল-আমিন ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় এবং  দৈনিক প্রথম আলো প্রতিনিধি কবি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম, চাঁদপুরের  সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ  মো. হাফিজুর রহমান মানিক।
এছাড়া আরও বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিনিধি আমির খসরু, দৈনিক আমার দেশের প্রতিনিধি গোলাম সারওয়ার সেলিম, দৈনিক চাঁদপুর সময়ের প্রতিনিধি মোজাহিদুল ইসলাম কিরন, দৈনিক চাঁদপুর দিগন্তের প্রতিনিধি গোলাম নবী খোকন, সাংবাদিক ও কবি নূর মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়া পোস্টের চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ আল আমিন ভুঁইয়া।
বক্তারা বলেন, অনলাইন ও ডিজিটাল গণমাধ্যম বর্তমানে আধুনিক গণমাধ্যম। কাগজের খবর মানুষের কাছে পৌঁছার আগেই ডিজিটাল গণমাধ্যমে মানুষ ঘুম থেকে উঠেই মোবাইল ফোনে দেখে নেয়। আমরা আশা করি এশিয়া পোস্ট একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে দেশসেরা গণমাধ্যম হবে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করবে। এশিয়া পোস্ট ভাল করুক এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব এর সংবাদদাতা মাহফুজ মল্লিক, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিনিধি রেদওয়ান আহমেদ জাকির, দৈনিক জবাবদিহির প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, দৈনিক একাত্তর কন্ঠের প্রতিনিধি ইসমাইল খান টিটু, দৈনিক কালবেলার প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক মানবকন্ঠের মোজাম্মেল প্রধান হাসিব, সাপ্তাহিক ধনাগোদা বার্তার সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সুমন আহমেদ, দৈনিক খবরের প্রতিনিধি সমির ভট্টাচার্য বলু, সাংবাদিক সায়েদুল আরেফিন শ্যামল, প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া, প্রভাষক বদিউল আলম বাবু, বদরুন নাহার লরিন, তাহমিনা হক, মো রিয়াজ, শিক্ষক শামীম ভূঁইয়া, দৈনিক ইলশেপাড়ের প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রতিনিধি সাইফুর রহমান সবুজ, সাংবাদিক লিয়াকত, দৈনিক আদি বাংলার প্রতিনিধি দিপু সরকার, দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি মো. নাজমুল, দৈনিক চাঁদপুর জমিনের প্রতিনিধি ফয়সাল খন্দকার,দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিনিধি মো. মিজানুর রহমানসহ সাংবাদিক, শিক্ষক ও সুধীজন।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা কেক কাটার মধ্যে দিয়ে এশিয়া পোস্ট এর শুভ উদ্ধোধন করেন। পরে বৃক্ষরোপন করা হয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’