বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নিম্নমানের শিশুখাদ্য বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:৩৮ পিএম
চাঁদপুরে নিম্নমানের শিশুখাদ্য বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে উৎপাদনের তারিখ বিহীন নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুরে উৎপাদনের তারিখ বিহীন নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১২ মে) দুপুরে চাঁদপুর সদরের বিভিন্ন হাট বাজারে অভিযানে এই অর্থদন্ড দেওয়া হয়।

জরিমানের আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, মঙ্গলবার চাঁদপুর সদরের দেবপুর বাজার ও জেলখানা সংলগ্ন আশিকাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন নিম্নমানের শিশু খাদ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে মিজি এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, মেয়াদবিহীন আইসক্রিম সংরক্ষণের দায়ে প্রধানিয়া ফুড প্রডাক্টসকে ৫ হাজার টাকা, গ্যাস লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় মেসার্স মিজি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আবু সাইদ এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকাসহ মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Model Hospital

আব্দুল্লাহ আল ইমরান আরো জানান, অভিযানে জব্দ করা মেয়াদ ও উৎপাদনের তারিখ বিহীন বিভিন্ন শিশু খাদ্য ধ্বংস করা হয়। এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।