বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চার অধিদপ্তরের মাসিক সভা অনুষ্ঠিত

চাঁদপুর শহরে যানজট কমাতে তেল লরি শহরে প্রবেশে সময়সীমা, ঈদকে সামনে রেখে কড়া নজরদারি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:২৮ পিএম
চাঁদপুর শহরে যানজট কমাতে তেল লরি শহরে প্রবেশে সময়সীমা, ঈদকে সামনে রেখে কড়া নজরদারি

জেলা তেল মনিটরিং কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি এবং জেলা পণ্য বিপণন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- মোহাম্মদ এরশাদ উদ্দিন।

জেলা তেল মনিটরিং কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি এবং জেলা পণ্য বিপণন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন-এর সভাপতিত্বে সভাগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জেলার তেলের ডিপো ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে নজরদারি করতে হবে, যাতে কোনোভাবেই অবৈধভাবে এক জেলা থেকে অন্য জেলায় তেল পাচার না হয়। তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের চলমান কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

শহরের যানজট নিরসনে তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বলেন, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনো বড় গাড়ি ও তেলের লরি শহরে প্রবেশ করতে পারবে না। তিনি তেল কোম্পানিগুলোকে সতর্ক করে বলেন, “আপনাদের তেলের লরিগুলোই শহরের যানজটের অন্যতম প্রধান কারণ। নির্ধারিত সময়ের বাইরে কোনো অবস্থাতেই লরি শহরে প্রবেশ করতে দেওয়া হবে না।

Model Hospital

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, মসলা ও খাদ্যপণ্যের দাম কোনোভাবেই বাড়ানো যাবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করবে বলেও জানান।

তিনি আরও বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি, প্রয়োজনের অতিরিক্ত পণ্য গুদামজাত করা, অধিক দামে বিক্রি করা এবং পরিবেশক পর্যায়ে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভাপতি তার বক্তব্যে বলেন, “আমরা চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক। সকলের সমন্বিত উদ্যোগে চাঁদপুর জেলা সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটি আইকন জেলায় পরিণত হতে পারে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রহমত উল্লাহ-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, নৌ পুলিশ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম হাওলাদার, চাঁদপুর চেম্বার অব কমার্স-এর সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা মার্কেটিং অফিসার রেজাউল করিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লা আল ইমরান, চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন মাসুদ আখন্দ, চাঁদপুর সদর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিয়ন্ত্রণ) রাজীব চক্রবর্তী এবং চাঁদপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরকার।

সভায় বাজার নিয়ন্ত্রণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।