শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে হোয়াটসঅ্যাপে প্রশ্ন এনে ১৫ মিনিট পর পরিক্ষা শুরু, কেন্দ্র সচিবকে অব্যাহতি

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৩৭ পিএম
মতলবে হোয়াটসঅ্যাপে প্রশ্ন এনে ১৫ মিনিট পর পরিক্ষা শুরু, কেন্দ্র সচিবকে অব্যাহতি

মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী সামাদিয়া কাসিমুল উলুম কামিল (এমএ) মাদ্রাসা।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী সামাদিয়া কাসিমুল উলুম কামিল মাদ্রাসার কেন্দ্র সচিবকে অব্যাহতি দেয়া হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১৩ মে দাখিলের ইসলামের ইতিহাস পরীক্ষা ছিল। ঘিলাতলী মাদ্রাসা কেন্দ্রের নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে দেখতে পায় অনিয়মিত পরীক্ষার্থী দু’জনের প্রশ্ন আনা হয়নি।
বিষয়টি সাথে সাথে  উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করেন কেন্দ্র সচিবের দায়িত্বে থাকা উপজেলার কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম। পরে চাঁদপুর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করে প্রায় সোয়া দশটার মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীদের হাতে দেয়া হয় প্রশ্ন। ওই দুই পরিক্ষার্থী ছিলেন মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থী।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন, পরীক্ষা কেন্দ্রে যথাযতভাবে দায়িত্ব পালন না করায় এবং দায়িত্ব অবহেলার কারনে কেন্দ্র সচিব সফিকুল ইসলামকে তার পরীক্ষা সংশ্লিষ্ট সকল ধরনের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital