বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:৫৯ পিএম
তারেক রহমানকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

চাঁদপুরে তারেক রহমান-এর আগমন উপলক্ষে ফরিদগঞ্জে ছাত্রদলের শুভেচ্ছা মিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর চাঁদপুর আগমন উপলক্ষে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ -এর নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও সোহেল খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম স্বপনসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান টিপু ও ইমরান হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ আলম ও মহিন আহম্মেদ ভূঁইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, ইয়াসিন আখন সুজন, আব্দুল গাফফার, আব্দুল কাদের রাশেদ, খান সোহেল, টিটু হোসেন, সোহেল রানা, রাসেল মিজি, ক্কারী মহসিন, ওমর সানি, মো. শাকিল, জুহেল হোসেন, রাকিব হোসেন ও অপু ভূঁইয়াসহ অনেকে।
এদিকে পৌর ছাত্রদলের নেতা আশিক রহমান, জুম্মন পাঠান, তারেক হোসেন, মো. হাছান, ইয়াসিন মিজি, নাঈম শেখ ও সালমান হোসেন এবং ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন সম্রাট, গল্লাক ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাহিদ হোসেন ও সাব্বির রহমানও মিছিলে অংশগ্রহণ করেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।