বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে তৃণমূল রাজনীতির পরিচিত মুখ জুলহাস চৌধুরীর ঈদ শুভেচ্ছা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:২১ পিএম
হাজীগঞ্জে তৃণমূল রাজনীতির পরিচিত মুখ জুলহাস চৌধুরীর ঈদ শুভেচ্ছা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার তৃণমূল রাজনীতির সুপরিচিত ও পরীক্ষিত নেতা মোঃ জুলহাস চৌধুরী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে রাজপথে সক্রিয় রয়েছেন তিনি। বর্তমানে তিনি চাঁদপুর জেলা যুবদলের অন্যতম সদস্য এবং হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে ধাপে ধাপে তৃণমূল থেকে উঠে আসা জুলহাস চৌধুরী অতীতে হাজীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সদস্য, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রচার সম্পাদক এবং ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, জুলহাস চৌধুরী সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি মাঠে সক্রিয় থেকে নেতাকর্মীদের আগলে রেখেছেন। তাঁর কাছে রাজনীতি কেবল পদ-পদবীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের সেবার একটি চলমান প্রয়াস।

Model Hospital

এদিকে, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের আস্থাভাজন হিসেবেও পরিচিত জুলহাস চৌধুরী। নেতার প্রতি তাঁর আনুগত্য ও দলের প্রতি একনিষ্ঠতা স্থানীয় রাজনীতিতে তাকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় জুলহাস চৌধুরী বলেন, “ত্যাগের শিক্ষা নিয়ে আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। মানুষের ভালোবাসাই আমার চলার শক্তি।”

তিনি আরও বলেন, “মানুষের সেবায় অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যেতে চাই। সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

সবশেষে তিনি হাজীগঞ্জ উপজেলা তথা দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital