বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৩৬ পিএম
ফরিদগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।
ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকারের ডিজিটাল প্রযুক্তিনির্ভর উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আগত সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হেলাল উদ্দিন, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও দ্রুত ভূমি সেবা পৌঁছে দেওয়া, ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসনে নাগরিকদের সহায়তা করা।
এর আগে ভূমিসেবা মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।
 মেলায় নামজারি, ভূমি উন্নয়ন কর, অনলাইন খতিয়ান ও ই-সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital