বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার : সি. জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:৪৫ এম
ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার : সি. জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির ২০২৬ সালের ৫ম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।

সভাপতির বক্তব্য সিনিয়র জেলা জজ বলেন, ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার। কিন্তু অনেক সময় আর্থিক অক্ষমতা, অজ্ঞতা কিংবা সামাজিক প্রতিবন্ধকতার কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। লিগ্যাল এইড কার্যক্রম সেই বঞ্চনার বিরুদ্ধে একটি মানবিক ও রাষ্ট্রীয় উদ্যোগ, যা অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচারের দ্বার উন্মুক্ত করে দেয়।

তিনি বলেন, বিচার বিভাগের এই সেবামূলক কার্যক্রম কেবল আইনি সহায়তা প্রদান নয়, বরং ন্যায়বোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি আরও বলেন, লিগ্যাল এইড সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আইনজীবী, বিচার বিভাগীয় কর্মকর্তা, প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। তিনি সকলকে লিগ্যাল এইড বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানান, যাতে সমাজের প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন হয় এবং প্রয়োজনে লিগ্যাল এইডের সহায়তা গ্রহণ করতে পারে।

Model Hospital

তিনি বলেন, আইনের দৃষ্টিতে সমতা ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারের নিশ্চয়তা প্রদান জনগণের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে যেন অসহায়, অস্বচ্ছল, সহায়-সম্বলহীন গরিব মানুষগুলো বঞ্চিত না হয়, সে জন্যই সরকার লিগ্যাল এইড কমিটি তথা জাতীয় আইনগত সহায়তা কমিটি গঠন করেছে। সরকারের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের একটি অংশ হলো লিগ্যাল এইড। অস্বচ্ছল বিচারপ্রত্যাশীদের বন্ধু হচ্ছে সরকার—এটাই লিগ্যাল এইডের মূলমন্ত্র। সরকারি এ উদ্যোগে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা অস্বচ্ছল বিচারপ্রত্যাশীদের সহায়তা দিয়ে যাচ্ছেন। এ কাজের সঙ্গে জড়িত প্যানেল আইনজীবীরা অনেক আন্তরিক। তাঁরা নামমাত্র সরকারি ফিতে আইনগত সহায়তা দিয়ে থাকেন।

জেলা ও দায়রা জজ বলেন, সারা জেলার তৃণমূল থেকে জনপ্রতিনিধিদের লিগ্যাল এইডের সঙ্গে সম্পৃক্ত করার চিন্তাভাবনা রয়েছে, যাতে প্রত্যন্ত এলাকার গরিব, অসহায় ও অস্বচ্ছল মানুষগুলো বিনা খরচে সরকারিভাবে আইনি সহায়তা পায়। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, আমরা প্রত্যেকেই যে যে পেশায়, যে যে অবস্থানে আছি, সেখান থেকেই সমাজের জন্য সেবার মানসিকতা নিয়ে কিছু করার সুযোগ রয়েছে। আমরা যেন তা করি।

চীফ লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সিভিল জজ) মো. আবদুল আলিমের পরিচালনায় বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নাজমুন নাহার
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফর রহমান, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাড. কোহিনুর বেগম, সরকারি কৌশলী (জিপি) অ্যাড. এ. জেড. এম রফিকুল হাসান (রিপন), জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, সমাজসেবা অফিসার (নিবন্ধন) মোঃ মনিরুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার বিল্লাল হোসেন, জীবন দীপ মানব উন্নয়ন সেবামূলক সংগঠনের সভাপতি অ্যাড বিনয় ভূষন মজুমদার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ, সিভিল জর্জ সোহেল আহমেদ, প্যানেল আইনজীবী প্রভাষ চন্দ্র সাহা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।