বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে প্রাথমিক শিক্ষা পদক পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:৪৭ এম
শাহমাহমুদপুরে প্রাথমিক শিক্ষা পদক পুরস্কার বিতরণ

শাহতলী কলেজ মাঠে শাহমাহমুদপুর ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

খেলাধূলা শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ এই প্রতিপাদ্যকে ধারন করে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০ মে (বুধবার) সকাল ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করেন ও প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধূলাও গুরুত্বপূর্ন। খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলার মাধ্যমে একজন শিক্ষার্থী যেমন শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য হয়ে উঠে, তেমনি দেশের সম্পদে পরিনত হয়। শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছি। পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতিতে জ্ঞান অর্জন করতে হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চাঁদপুর জেলার সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাটে এসছেন এটি আমাদের জন্য গৌরবের। তিনি আমাদের ইউনিয়নের ঘোষের হাটে বিশ্বখাল পুন: খনন কাজের উদ্বোধন করেছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু করেছেন, এটি প্রশংসনীয় উদ্যোগ। আমাদের আরো বড় সু-খবর হলো চাঁদপুর-৩ আসনের মাননীয় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয় চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ইপিজেড চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইপিজেট করার কার্যক্রম নির্দেশনা দিয়েছেন। এজন্য এমপি মহোদয় ও প্রধানমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী পাইলট প্রকল্প হিসেবে চাঁদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন। ধাপে ধাপে সকলে ফ্যামিলি কার্ড পাবে।

২৮নং পাইকদি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: স্বপন মাহমুদ।

Model Hospital

এ সময় বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, ৪নং জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:) মো: আবুল কালাম আজাদ, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারফ কারী,৩২নং লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আক্তার হোসেন মিজি, কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা মজুমদার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরিফুল ইসলাম, দক্ষিন পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল, ৩৬নং পূর্ব ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী, ১৫৫নং ভড়ঙ্গাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান খান, ১৫৬নং দক্ষিন ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহিনা আক্তার, ৩৪নং কেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবে কাউছার, মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খবির উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী সহ শিক্ষকবৃন্দগণ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital