বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:৪৯ এম
ফরিদগঞ্জে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা

ফরিদগঞ্জে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সহকারী কমিশনার ভূমি এ.আর.এম জাহিদ হাসান।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ভূমি মেলা ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের একতা বাজারে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বালিথুবা পূর্ব ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম পাটওয়ারী। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।
রূপসা দক্ষিণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর ছিদ্দিক, বালিথুবা পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন খান নয়ন, বিএনপি নেতা মিজানুর রহমান খান, যুবদল নেতা নাজমুল কবির খান এবং মূলপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে এ আর এম জাহিদ হাসান বলেন, ভূমিসেবা এখন অনেক সহজ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। জনগণকে দালালমুক্ত ও হয়রানিবিহীন সেবা দিতে সরকার কাজ করছে। তিনি ভূমি–সংক্রান্ত সেবা গ্রহণে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital