বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় হামের উপসর্গে ১৩ মাস বয়সী শিশুর মৃত্যু

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৪২ পিএম
কচুয়ায় হামের উপসর্গে ১৩ মাস বয়সী শিশুর মৃত্যু

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

চাঁদপুরের কচুয়ায় হামের উপসর্গ ও পূর্ববর্তী মৃগীরোগের জটিলতা নিয়ে ফাইজা ইসলাম নামের ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যুর হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) ভোরের দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। ​মৃত ফাইজা ইসলাম উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের প্রধানীয়া বাড়ির আল আমিনের ছোট কন্যা।

​পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে শিশু ফাইজা তীব্র জ্বর ও শরীরে লালচে দানা (র‍্যাশ) নিয়ে ভুগছিল। গত ১৫ মে (শুক্রবার) তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ মে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৩০ শে মার্চ থেকে ২১ মে পর্যন্ত সর্বমোট ১৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

​এ বিষয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জাহিদ হোসাইন বলেন, হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে ফাইজা ইসলাম নামের শিশুটি গত ১৫ মে হাসপাতালে জ্বর ও শরীরে র‍্যাশ (Rash) নিয়ে ভর্তি হয়েছিল। ১৮ মে রাত পর্যন্ত হাসপাতালে থাকা অন্যান্য হামের রোগীদের মতোই তার অবস্থা স্বাভাবিক ছিল এবং কোনো বাড়তি জটিলতা দেখা দেয়নি। তবে ১৯ মে ভোরের দিকে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে মারা যায়।

Model Hospital

​ডা. জাহিদ হোসাইন আরও জানান, শিশুটি জন্মগতভাবেই ইপিলিপসি (Epilepsy) বা মৃগীরোগ এবং খিঁচুনিজনিত সমস্যায় ভুগছিল এবং এর জন্য নিয়মিত ওষুধ খেত। হামের (Measles) সংক্রমণের কারণে হয়তো তার মস্তিষ্কে নতুন কোনো স্নায়বিক জটিলতা তৈরি হয়েছিল, যা তার আগের খিঁচুনি রোগটিকে আরও তীব্র ও ঝুঁকিপূর্ণ করে তোলে। মূলত এই দুইয়ের পারস্পরিক জটিলতাতেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি।

​এদিকে এলাকায় হঠাৎ হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের সার্বিক নজরদারি রয়েছে বলে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital