বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য হলেন বশির আহম্মেদ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৪৭ পিএম
শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য হলেন বশির আহম্মেদ
চাঁদপুরের‌ মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য মনোনীত হয়েছেন মোঃ বশির আহম্মেদ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা  মনোনীত হয়েছেন ষাটনল ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বশির আহম্মেদকে অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মনোনীত করায় তিনি চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিনকে ধন্যবাদ জানান। শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মোঃ বশির আহম্মেদ।
২০ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নুরুন নবী আলম সাক্ষরিত কমিটিতে সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, সদস্য সচিব পদাধিকার বলে অধ্যক্ষ, অভিভাবক প্রতিনিধি সদস্য মোঃ বশির আহমেদ ও শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ ইসহাক মিয়া।
মোঃ বশির আহম্মেদ ষাটনল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি এর পূর্বেও শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচিত অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোঃ বশির আহম্মেদ বলেন, শিক্ষার মানোন্নয়নে সকলের সার্বিক সহযোগিতায় কাজ করবো। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।