শাহরাস্তিতে নবাগত ইউএনও’র সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা
শাহরাস্তিকে শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : ইউএনও মনিরা খাতুন
মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:২০ এম
শাহরাস্তি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। ওই আয়োজিত এ সভায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় ইউএনও মনিরা খাতুন বলেন, শাহরাস্তি একটি ঐতিহ্যবাহী, শান্তিপ্রিয় ও সম্প্রীতির জনপদ। এখানকার মানুষের সামাজিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক চর্চা সত্যিই প্রশংসনীয়। এ জনপদের উন্নয়ন কার্যক্রম ও শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় সাংসদ লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মহোদয়ের নির্দেশনা ও পরামর্শ আমাদের জন্য গুরুত্বপূর্ণ । আশা করি সেটি আমরা পাব। একই সঙ্গে
আমি বিশ্বাস করি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শাহরাস্তিকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করা সম্ভব। তিনি আরও বলেন, উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি কাজ করতে চাই। জনগণের আস্থা ও সহযোগিতা থাকলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আইনশৃঙ্খলা ও নাগরিক সেবাসহ প্রতিটি ক্ষেত্রে শাহরাস্তিকে এগিয়ে নেওয়া যাবে, ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েঁত আলী ভুইঁয়া। তিনি বলেন, শাহরাস্তির মানুষ সবসময় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে। নবাগত ইউএনও’র নেতৃত্বে প্রশাসন জনমুখী ও কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহরাস্তির উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মো. বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদল আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, নিজমেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা লাভলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, মোশাররফ হোসেন মুশু, মাহতাবউদ্দিন হেলাল, লোকমান হোসেন লিটন, জহিরুল ইসলাম মজুমদার, জহিরুল আলম মানিক ও ওমর ফারুক দর্জিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।





