বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির সম্মাননা পেলেন জসীম উদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৭:৪০ পিএম
চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির সম্মাননা পেলেন জসীম উদ্দীন পাটওয়ারী
চাঁদপুর জেলা আয়কর আইনজীবী সমিতির আয়োজনে নবীন ও প্রবীণ আয়কর আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আয়কর আইনজীবী মুহাম্মদ জসীম উদ্দীন পাটওয়ারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
বুধবার (২০ মে ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল-৩ এর যুগ্ম কর কমিশনার মোঃ এনামুল কবির।
চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির সভাপতি বিশিষ্ট কর আইনজীবী মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. কাজী মোঃ খায়রুল হাসান ঝুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা কর অঞ্চল ১৩, ১৪ ও ১৬ সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ আহাদুজ্জামান এবং কুমিল্লা কর অঞ্চল ১৫ ও ১৭ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ মাসুদ পারভেজ।
এসময় আরও বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট কর আইনজীবী শাহ মোহাম্মদ আব্দুস কুদ্দুস, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সাবেক সেক্রেটারি অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টু, কাজী রকিবুল হাসান রুমন, মোঃ আবদুর রহমান, মাহমুদুল হাসান মামুন, অ্যাড. মাহমুদ হাসান কবির, অ্যাড. সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান সিকদার, জাকির হোসেন, অ্যাড. নিয়ামুল ইসলাম, অর্জুন কৃষ্ণ পাল, জাহাঙ্গীর কবির, হুমায়ুন কবিরসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম কর কমিশনার মোঃ এনামুল কবির বলেন, “আয়কর আইনজীবী পেশা অত্যন্ত চ্যালেঞ্জিং ও গর্বের। সরকারের রাজস্ব আদায়ে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুরু থেকেই পেশাগত সততা ও করদাতাদের সাথে ভালো আচরণ বজায় রাখতে হবে। তাহলে একজন কর আইনজীবী হিসেবে মানুষের কাছে সুনাম বৃদ্ধি পাবে এবং করদাতারাও কর দিতে উৎসাহিত হবেন।”
অনুষ্ঠান শেষে নবীন ও প্রবীণ আয়কর আইনজীবীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এসময় আইনজীবী মুহাম্মদ জসীম উদ্দীন পাটওয়ারীকেও সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।