বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি পেলেন চাঁদপুরের ৪৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৮:১৯ পিএম
মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি পেলেন চাঁদপুরের ৪৫ তরুণ-তরুণী

চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো: রবিউল হাসান।

চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪মে (রবিবার) বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর পুলিশ লাইন মাল্টিপারপাস শেডে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারী-২০২৬ এর চুড়ান্তভাবে উত্তীর্ণ ৪৫ জন ও অপেক্ষমাণ ৩ জনসহ সর্বমোট ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ড প্রধান ও চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান।
ফলাফল ঘোষণা শেষে নিয়োগ প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: রবিউল হাসান।
তিনি বলেন, ৫৬টাকায় পুলিশের চাকুরী পেয়েছো তোমরা। শতভাগ স্বচ্ছ, অত্যান্ত নিরপেক্ষ ও স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বিভিন্ন ধাপে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়৷ আমি নিজেকে ধন্য মনে করি আমি স্বচ্ছভাবে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করতে পেরেছি। আমি আশা করছি সদ্য নির্বাচিতরা  দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষ, সৎ ভাব কাজ করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,  চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, আজকে যারা পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত হয়েছো, তাদের চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। চাঁদপুরে একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ায় পুলিশ সুপারসহ নিয়োগ বোর্ডসহ সংশ্লিষ্টদের চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি নতুন কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা দেশের কল্যানে তাদের দায়িত্ব পালন করবে।
এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কনস্টেবল পদে প্রাথমিকভাবে ৯শ’ ৩১ জন অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ১ম দিনের ইভেন্টে ৬৩৮জন অংশগহন করেন। এর মধ্য থেকে চূড়ান্তভাবে ৪৫জন নির্বাচিত হয় এবং অপেক্ষামান ৩জন।
এসময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের সদস্য নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো: আরিফ হোসেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফুর রহমান সহ জেলা পুলিশের কর্মকর্তাগন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital