বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মীর শপিংয়ের ২য় তলার নতুন ঠিকানায় চাঁদপুরের জনপ্রিয় বিপণী বিতান ‘গৃহাঙ্গন’

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৮:২৯ পিএম
মীর শপিংয়ের ২য় তলার নতুন ঠিকানায় চাঁদপুরের জনপ্রিয় বিপণী বিতান ‘গৃহাঙ্গন’

চাঁদপুরে নতুন উদ্যমে, নতুন ঠিকানায় নতুনভাবে যাত্রা শুরু করেছে রুচিশীল নারীদের প্রিয় বিপণী বিতান ‘গৃহাঙ্গন’। শহরের মীর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আরও আধুনিক ও সুপরিসরে গৃহাঙ্গনকে স্থানান্তরিত করা হয়। রোববার (২৪ মে) বিকেলে চাঁদপুরের ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিতিতে কেক কেটে নতুন ঠিকানায় এই শো রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন শোরুমের কার্যক্রম শুরু হয়।

উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান গৃহাঙ্গন-এর প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী জেসমিন নাসরিন। এসময় উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ও সংগঠক পাপড়ি বর্মন, নাহিদা সুলতানা সেতু, তানিয়া ইসলাম, মাধুরী রানী সাহা, জোহরা আনোয়ার হীরা, সানজিদা হোসেন লিন্ডা, শাহিন আক্তার, সিগমা আহসান কনক, বিশিষ্ট ব্যবসায়ী নেপাল সাহা, ঢাকা ব্যাংকের চাঁদপুর শাখার ম্যানেজার আহসান হাবীব, সাংবাদিক কেএম মাসুদ প্রমুখ।

গৃহাঙ্গন-এর প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী জেসমিন নাসরিন জানান, গৃহাঙ্গন চাঁদপুরের রচিশীল নারীদের কাছে একটি সুপরিচিত নাম। অনেক ঘাম-শ্রমের বিনিময়ে এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি এই প্রতিষ্ঠানটিকে চাঁদপুরবাসীর কাছে একটি বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। দেশীয় ঐতিহ্য ও সৃজনশীলতাকে সামনে রেখে নারী উদ্যোক্তাদের উৎপাদিত মানসম্মত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই নতুন আউটলেটেও বরাবরের মতই নারী উদ্যোক্তাদের হাতে তৈরি নান্দনিক পোশাক, গহনা এবং ঘর সাজানোর বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী বিক্রি করা হবে।

তিনি আরো বলেন, গৃহাঙ্গণ আগে কিছুটা আউট সাইডে ছিল। ফলে ক্রেতাদের সহজ যোগাযোগের কথা চিন্তা করে আমরা শহরের প্রাণকেন্দ্র মীর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সবার প্রিয় গৃহাঙ্গনকে স্থানান্তরিত করেছি। আশা করছি আগের মত এখানেও সকলের ভালোবাসা ও সহযোগিতা আমরা পাবো। আমি নতুন ঠিকানায় সবাইকে আমন্ত্রণ এবং আগাম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital