বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নয়া প্রভাতের স্টাফ রিপোর্টার হলেন মুহাম্মাদ আল আমীন সাইফ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:১৭ পিএম
নয়া প্রভাতের স্টাফ রিপোর্টার হলেন মুহাম্মাদ আল আমীন সাইফ
স্থানীয় জনপ্রিয় দৈনিক নয়া প্রভাত–এর ফরিদগঞ্জ স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মুহাম্মাদ আল আমীন সাইফ। সম্প্রতি পত্রিকাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
চিত্রলেখামোড়ের হাজী মহসিন রোডে অবস্থিত পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়া প্রভাত–এর প্রধান সম্পাদক কাদের পলাশ, নির্বাহী সম্পাদক এইচ. এম. নিজাম, বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিক এবং যুগ্ম বার্তা সম্পাদক হাসান খান মিশু।
এ সময় পত্রিকার নীতিনির্ধারকেরা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে মুহাম্মাদ আল আমীন সাইফ ফরিদগঞ্জ উপজেলার উন্নয়ন, সম্ভাবনা ও সাধারণ মানুষের নানা সমস্যা-সম্ভাবনার চিত্র তুলে ধরবেন বলে তাঁরা আশাবাদী।
প্রতিক্রিয়ায় মুহাম্মাদ আল আমীন সাইফ বলেন, “দৈনিক নয়া প্রভাত পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। সত্য ও সুন্দরের পক্ষে কাজ করাই হবে আমার লক্ষ্য।”
উল্লেখ্য, মুহাম্মাদ আল আমীন সাইফ এর আগে স্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহ–এর ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক দেশ রূপান্তর–এর ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।