বড়কুল পূর্ব ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইঞ্জিঃ জাহাঙ্গীর আলম চৌধুরী
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন-পবিত্র কোরবানির ঈদ আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন-৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেন।

শেষে তিনি সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে ঈদের আনন্দকে মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আরও সুদৃঢ় করার আহ্বান জানান।






