বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এইম ফাউন্ডেশনের কোরবানির মাংস বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১:৫৪ পিএম
কচুয়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এইম ফাউন্ডেশনের কোরবানির মাংস বিতরণ

কচুয়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করছেন এইম ফাউন্ডেশন।

পবিত্র ইদুল আযহা উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে “এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশন”।  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এইম ফাউন্ডেশনের  পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ঈদের দ্বিতীয় দিনে
শুক্রবার সকালে এইম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সামনে অসহায় গরিবদের মাঝে মাংস বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,এইম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব উপজেলার ঘিলাতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বাশার, এইম ফাউন্ডেশনের কর্মকর্তা মনিরুজ্জামান কামাল, বিশিষ্ট সমাজসেবক মোঃ ফারুক হোসেন, মোশারফ হোসেনসহ ফাউন্ডেশন এর বিভিন্ন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাংস নিতে আসা কয়েকজন জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে অনেক নিম্নআয়ের পরিবারের জন্য মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এমন সময়ে এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) এই উদ্যোগ তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে।
এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। তিনি জানান, এবার ১টি গরু কোরবানি দিয়ে প্রায় ১২০ টি অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। তবে ফাউন্ডেশনের  কার্যক্রম শুধু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বছরজুড়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন,প্রতিবছরের ন্যায় এবছরও অসহায়, দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে এইম ফাউন্ডেশন’। আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে, ইনশাআল্লাহ। এই মহৎ কাজগুলো এগিয়ে নিতে সমাজের দানশীল ব্যক্তিদের আমাদের পাশে থাকা প্রয়োজন। আমরা আশা করব, যারা বিভিন্ন সময় অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চান, তারা এইম ফাউন্ডেশনের মাধ্যমে এই পুণ্যময় কাজের অংশীদার হতে পারেন।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital