বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া আইনগিরী ও বাতাবাড়িয়ায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১:৫৬ পিএম
কচুয়া আইনগিরী ও বাতাবাড়িয়ায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কচুয়ায় মাদক বিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখছেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম।

“মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে “মাদক একটি অভিশাপ, মাদককে না বলুন। জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন এ স্লোগানে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে আইনগিরি ও বাতাবাড়িয়া মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ওই গ্রামের খানেকের মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,কচুয়ায় মাদকের বিরুদ্ধে গণহারে প্রতিহত করতে হবে,মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেরকে কাউকে ছাড় দেয়া হবে না। আমি কচুয়া যোগদানের এক মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে ৪৭ টি মামলা হয়েছে,৭০ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেরকে গ্ৰেফতার করা হয়েছে।
মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের সকলে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে গ্ৰামের সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে,এই আইনগিরী গ্ৰাম হবে মাদকমুক্ত গ্ৰাম। যেনো এই গ্ৰাম মাদকমুক্ত মডেল গ্ৰাম হিসেবে পরিচিত লাভ করতে হবে, সে লক্ষ্যে সকলে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, এলাকায় যারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীর তাদের নাম ঠিকানা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তথ্য প্রদানকারীর নাম গোপন রেখে মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের ব্যাপারে আমার কাছে কোন ক্ষমা নেই।
মাদক বিরোধী আলোচনা সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রেজা মেহেদী হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন খোকন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন।
বক্তব্য রাখেন,সাবেক ইউপি সদস্য আবুল বাশার, সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া, আনিছুর রহমান, ফরহাদ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital