বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ঈদ পুনর্মিলনী, মরণোত্তর ও গুণীজন সংবর্ধনা পেলেন ৮৫ জন 

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৪:২৭ পিএম
কচুয়ায় ঈদ পুনর্মিলনী, মরণোত্তর ও গুণীজন সংবর্ধনা পেলেন ৮৫ জন 

কচুয়ায় ডুমুরিয়া ছাত্র ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত মরণোত্তর ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

​ঈদের আনন্দ ভাগাভাগি ও গুণীজনদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে এক চমৎকার সেতুবন্ধন তৈরি করেছে।

জানা যায়, ​’ডুমুরিয়া ছাত্র ও যুবসমাজ’ এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮৫ জন গুণীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে কৃতি শিক্ষার্থী ৩১ জন, মরণোত্তর সম্মাননা ২৪ জন এবং সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী ৩০ জন রয়েছেন। সমাজ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের যথাযথ সম্মান প্রদর্শন এবং তরুণ প্রজন্মের কাছে তাঁদের আদর্শ তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

​অনুষ্ঠানে দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: ছিদ্দিক উল্যাহ (বি.এ,বিএড) সভাপতিত্বে ও ছাত্র ও যুবসমাজের সংগঠনের সদস্য সচিব মোঃ বোরহান উদ্দিন মজুমদার ও সাবেক এজি এম মার্কস বাংলাদেশ লিমিটেড এর মোঃ গোলাম জিলানী যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: মাইনুল হাসান লিহিন মজুমদার। ​

প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হাসান লিহিন মজুমদার বলেন, যুবসমাজ যখন গঠনমূলক ও সামাজিক কাজে এগিয়ে আসে, তখন সমাজের অন্ধকার দূর হয়। ডুমুরিয়া ছাত্র ও যুবসমাজের এই ব্যতিক্রমী উদ্যোগটি এলাকাবাসীর মধ্যে যে সম্প্রীতির বন্ধন তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে নিজ এলাকার গুণী ব্যক্তিদের সম্পর্কে জানাতেই এই ধারাবাহিক আয়োজন। সবার অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততায় অনুষ্ঠানটি এক অনাবিল আনন্দ উৎসবে পরিণত হয়েছে।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক প্রধান সমন্বয়ক প্রফেসর ওয়াদুদ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী লায়ন মোঃ আলমগীর হোসেন মজুমদার, সফল উদ্যোক্তা ও  বিশিষ্ট শিল্পপতি মোঃ আমান উল্যাহ (আমান), বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোহাম্মদ হানিফ মিয়া দুলাল, মোঃ আবু বকর উজ্জ্বল মজুমদার, মোঃ শরিফ মজুমদার, মোঃ মোস্তফা কামাল মিয়াজি, মোঃ নুরে আলম নুহেদ মজুমদার, মোঃ মনির হোসেন, মোঃ রেজাউল করিম (প্রিন্সিপাল অফিসার, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনেন্স) প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম বিএসসি, সহকারী শিক্ষক মোঃ আলহাজ্ব মাওলানা বাহালুল শাহ্, চাঁদপুর জর্জ কোর্ট শিক্ষানিবাস অ্যাডভোকেট মোঃ ইব্রাহিম খলিল, ছাত্র ও যুব সমাজের আহবায়ক কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ বদরুদ্দোজা নাহিদ, মোঃ  সোহরাব মজুমদার, মোঃ মাসুদ, মোঃ আরিফ হোসেন, মোঃ দিদার হোসেন, মোঃ বোরহান, মোঃ ফারুক হোসেন, মোঃ মনির হোসেন (মুন্না), মোঃ শাহজালাল, মোঃ  শুকুর আলম, মোঃ এমরান হোসেন ডাঃ মো: সোহেল মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, প্রবাসী, ছাত্রসমাজ এবং সাধারণ মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।