বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৮:২৪ পিএম
কচুয়ায় উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন

কচুয়ায় উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ উদ্যোগে অসহায় বিধবা মহিলাকে গৃহ হস্তান্তর করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের উদ্যোগে একটি অসহায় বিধবা মহিলাকে গৃহ নির্মাণ করে মানবিক কাজে প্রশংসায় ভাসছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরটি অসহায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘর হস্তান্তর করার সময় এলাকার গুণীজন,বিশিষ্ট ব্যক্তিরা ও সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, মনপুরা গ্রামের অধিবাসী মরহুম মিজানুর রহমানের স্ত্রী দীর্ঘদিন ধরে ওই অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি ঘরে বসবাস করে আসছিলেন। বৃষ্টি, ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় তার দুর্ভোগ আরও বেড়ে যেত।
জীবনযাপনের ন্যূনতম সুযোগ-সুবিধাও ছিল না তার। এমন করুণ পরিস্থিতির কথা জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন কচুয়ার সামাজিক সংগঠন উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ। পরবর্তীতে সংগঠনের সেচ্ছাসেবী ও অন্য সকল মানুষের আর্থিক সহোযোগিতায় ঘরটি নির্মাণে সহায়তা করা হয়। ‎ঘর পেয়ে আসহায় মহিলা আনন্দে আত্নহারা।
উল্লেখ্য, উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে বেশ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অত্যন্ত সুশৃঙ্খল ও সুচারুভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর পবিত্র ঈদল ফিতর ও আযহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ, ঈদ উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ, ঈদুল আযহা উপলক্ষে কোরবানির গরুর মাংস বিতরণ, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের মাঝে মাঝে সংবর্ধনা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ,অসহায় পরিবারের কর্মসংস্থান এর ব্যবস্থায় পণ্য সামগ্রী সহ দোকান হস্তান্তর, অসহায় পরিবারের গৃহ নির্মাণে ঢেউটিন প্রদান সহ প্রয়োজনী নির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান, সুপেয় পানি নিশ্চিতে অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপন, প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital