বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুর ইউনিয়নে নব-নির্বাচিত সংসদ সদস্য  রাশেদা বেগম হীরাকে নাগরিক সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:০৪ পিএম
রামপুর ইউনিয়নে নব-নির্বাচিত সংসদ সদস্য  রাশেদা বেগম হীরাকে নাগরিক সংবর্ধনা

রামপুর ইউনিয়নে মানবিক প্রত্যয় ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে মানবিক প্রত্যয় ফাউন্ডেশন এর পক্ষ থেকে চাঁদপুরের কৃতিসন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য কারানির্যাতিত নেত্রী আলহাজ্ব রাশেদা বেগম হীরা (এমএ.এমফিল) কে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
৩১মে (রবিবার) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের  ছোটসুন্দর এ আলী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য  আলহাজ্ব রাশেদা বেগম হীরা (এমএ.এমফিল) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷
সংবর্ধনা শেষে মানবিক প্রত্যয় ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী ও ছোটসুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও দেশের মানুষের জন্য আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী ভাবছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে শক্তিশালী করতে হবে, তার কাজে সহযোগিতা করতে হবে। আমাদের সকলে হাত হতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন যুদ্ধে গিয়েছিল, তখন তিনি পরিবারের কথা ভাবেন নি। তিনি ভেবেছেন এদেশের মানুষের কথা। তিনিই হলেন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান। তিনি সব সময় দেশের মানুষের জন্য চিন্তা করেছেন। তারও সুযোগ্য সন্তান আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য ভাবেন, দেশের মানুষের জন্য ভাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের প্রতীক।
তিনি বলেন, আমরা বিগত সময় দেখেছি ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটধিকার হরণ করেছেন। আজকে মানুষ ভোট দিতে পেরেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। আমরা দেখেছি ২৪এর জুলাইতে এদেশের জনগণের ক্ষমতা। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলেন, আছে, থাকবে। সবার আগে বাংলাদেশ৷
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সংগঠন, রামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরাকে সংবর্ধনা জানানো হয়৷
এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ (অব:) প্রফেসর ইসমাঈল তপাদার কাঞ্চন, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা: নোমান তালুকদার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা: নজরুল ইসলাম রিয়াদ, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক জাকির উদ্দিন ফয়সাল, রমনা থানা যুবদল সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম বাহাদুর, ৫নং রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির সর্দার, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার, বিশিষ্ট সমাজসেবক মাওলানা জসীম উদ্দিন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার আবু রাসেল মো: হানিফ (রাজু তপাদার), রামপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজালাল মিজি, রামপুর ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম শামীম, সংরক্ষিত মহিলা এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরার পিএস রায়হান সানি, রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সাবেক ছাত্রনেতা আল আমিন সহ ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital