বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুক্কুর পাটোয়ারীর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়
মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:০৬ পিএম
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ শুক্কুর পাটোয়ারী মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হাট-বাজারে বিএনপির স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছেন।
শনিবার (৩০ মে) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোড়পুল বাজার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের নায়েরগাঁও বাজারসহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসময় এম.এ শুক্কুর পাটোয়ারী বলেন, ঈদুল আজহা হলো মুসলমানদের ত্যাগের, আনুগত্যের ও ভালোবাসার সর্বশ্রেষ্ঠ উৎসব। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সৃষ্টি করে।
তিনি আরও বলেন, এই মতলবের জনগণের ভালোবাসা ও দোয়া আমার পথচলার শক্তি। আমি একটি দুর্নীতিমুক্ত, উন্নত ও শান্তিপূর্ণ মতলব গড়তে চাই।যেখানে প্রতিটি মানুষ ন্যায্য অধিকার ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে।
আসুন আমরা সব ভেদাভেদ ভুলে সম্প্রীতি, মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করি।
এ সময়ে সাধারণ মানুষ তাকে কাছে পেয়ে খুশিতে তার সাথে আলিঙ্গন করেন।
শুভেচ্ছা বিনিময়কালে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান প্রধান, জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ আজিজ ঢালী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা সোলাইমান মিয়াজী, যুবদল নেতা মোরশেদ আলম, রবিউল ইসলাম রবি, রবিউল ইসলাম, জসিম উদ্দিন মিন্টু, সাবেক ছাত্রনেতা আল আমিন পাটোয়ারীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এ সময় তার সাথে উপস্থিত ছিলেন।





