শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:৫২ পিএম
চাঁদপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হীরা।

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২০৪ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, কারানির্যাতিত নেত্রী আলহাজ রাশেদা বেগম হীরা।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদা বেগম হীরা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি ঈদ উপলক্ষে অসহায় মানুষের জন্য আমার মাধ্যমে এই সহায়তা প্রদান করেছেন। আপনারা শৃঙ্খলাভাবে প্রধানমন্ত্রীর এ সহায়তা গ্রহণ করবেন।”

তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন ও জনকল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপদ সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Model Hospital
তিনি বলেন, “জনগণের সমর্থন ও সহযোগিতার মাধ্যমে উন্নয়নের এ ধারা বজায় রাখতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এন. এম. জামিউল হিকমা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাবুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. ইসমাঈল তপাদার কাঞ্চন, ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রায়হান সানি এবং মো. জাহাঙ্গীর।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital