বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে প্যাপিরাস পাঠাগারে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:০১ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে প্যাপিরাস পাঠাগারে আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। সোমবার ১ জুন সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় সাম্যের কবি কাজী নজরুল ইসলাম-এর  ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে আলোচনা করেন,  চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, সাংবাদিক হাবিব খান, শিক্ষক নেতা মোহাম্মদ হানিফ, আবৃত্তিশিল্পী আমির হোসেন বাপ্পি, পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব ও সাহিত্যানুরাগী সেলিনা বেগম।

কবিতা আবৃত্তি করেন আমির হোসেন বাপ্পি ও মিজানুর রহমান স্বপন।

বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, নজরুল পৃথিবীর এক অনন্য দৃষ্টান্ত, যার গান এক সঙ্গে মসজিদে এবং মন্দিরে বাজে। সবসময় তিনি মানবতার জয়গান গেয়েছেন, সাম্যের কথা বলেছেন।

Model Hospital

তিনি আরও বলেন, আমাদের অত্যন্ত গৌরবের বিষয় এই যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এতোটুকু আসার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন চাঁদপুরের কৃতিসন্তান মোহাম্মদ নাসিরউদ্দীন। তার ঐতিহাসিক সওগাত পত্রিকা সব সময় নজরুলের পাশে ছিলো, ব্যক্তিগতভাবেও তিনি নজরুল প্রতিভাকে নানাভাবে তুলে ধরেছিলেন।

অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা।
সব শেষে ফলচক্রের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital