বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খাদেরগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজীর মোটরসাইকেল শোভাযাত্রা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:০৯ পিএম
খাদেরগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজীর মোটরসাইকেল শোভাযাত্রা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজীর ঈদুল আযহা পরবর্তী মোটর সাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুলতান কাজীর নেতৃত্বে প্রায় শতাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রার আয়োজন করে। এতে তার সমর্থক ও দলীয় নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
শোভাযাত্রাটি নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নারায়ণপুর বাজারে এসে শেষ হয়।
এসময় মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, লিটন মজুমদার, ইয়াকুব প্রধান, শাখাওয়াত সুমন প্রধান, ঢাকা-১৭ আসন এলাকার আইন উপ-কমিটির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী শাহাদাত হোসেন, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার, যুবদল নেতা হোসেন মিয়াজী, রুবেল কাজী, মিজান কাজী, শামীম মিয়াজী, নাছির বকাউল, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান প্রধান, সাবেক সদস্য সচিব রাশেদ কাজী, ছাত্রনেতা মাহমুদ কাজীসহ কর্মী সমর্থকরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital