শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধে ইউএনও’র কঠোর তদারকি

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:১৩ পিএম
শাহরাস্তিতে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধে ইউএনও’র কঠোর তদারকি
শাহরাস্তিতে  বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে শপিংমল, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ নিশ্চিত করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (০২ জুন) সন্ধ্যা থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী  ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নেতৃত্বে প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোতে ভ্রাম্যমাণ আদালত ও তদারকি অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সরকারি প্রজ্ঞাপন কঠোরভাবে অনুসরণ করানো হয়।
অভিযান চলাকালে স্থানীয়  ব্যবসায়ীদের উদ্দেশে ইউএনও মনিরা খাতুন বলেন,বৈশ্বিক প্রেক্ষাপটে ও সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয় ও জনশৃঙ্খলা রক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ রাখা বাধ্যতামূলক। সবাই সহযোগিতা করলে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং শাহরাস্তি থানা পুলিশের একটি দল অংশ নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রশাসনের তৎপরতায় অধিকাংশ ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে নির্ধারিত সময়ের মধ্যেই দোকান বন্ধ করেন। কিছু স্থানে সচেতনতামূলক নির্দেশনাও প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাতীয় স্বার্থে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital