শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদক হলেন ফরিদগঞ্জের তারেকুর রহমান তারেক

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২:৫২ এম
কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদক হলেন ফরিদগঞ্জের তারেকুর রহমান তারেক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান তারেকুর রহমান তারেক। ১৫১ সদস্যবিশিষ্ট নবঘোষিত কেন্দ্রীয় কমিটিতে তাকে সহ-প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। নতুন কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
তারেকুর রহমান তারেক ফরিদগঞ্জ উপজেলার  ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ চরবড়ালী গ্রামের (মসজিদ বাড়ি) সন্তান। তিনি প্রয়াত আব্দুল মতিনের পুত্র। তার পিতা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ছিলেন। ব্যক্তিজীবনে তারেক একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে নিজেকে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দলের বিভিন্ন সংকটময় সময়েও তিনি মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন। এর আগে কেন্দ্রীয় ছাত্রদলের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন তিনি।
দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা, সততা ও সাংগঠনিক অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এবার কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
এদিকে তারেকুর রহমান তারেকের কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ার খবর ফরিদগঞ্জে পৌঁছানোর পর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অসংখ্য পোস্ট ও বার্তা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, কেন্দ্রীয় পর্যায়ে নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তারেকুর রহমান তারেক যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে ফরিদগঞ্জের রাজনৈতিক অঙ্গনেও তার এই অর্জন নতুন প্রেরণা হিসেবে কাজ করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital